ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বাংলাদেশ করোনাভাইরাসের টিকা পাবে ১৫ জানুয়ারির পর: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ডেস্ক: করোনাভাইরাস প্রতিরোধে তিন কোটি ডোজ টিকা বুকিং দেওয়া হয়েছে। আগামী ১৫ জানুয়ারির পর বাংলাদেশ টিকা পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

করোনার টিকা ক্রয়ে ভারতের সিরাম ইনস্টিটিউট, বাংলাদেশের বেক্সিমকো ও স্বাস্থ্য অধিদফতরের মধ্যে ক্রয়সংক্রান্ত চুক্তি রোববার সকালে স্বাস্থ্য অধিদপ্তরে স্বাক্ষরিত হয়েছে।

রোববার (১৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় গাইডলাইন সমূহের মোড়ক উন্মোচন এবং হাসপাতালে সংক্রমণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ ব্যবস্থার প্রয়োজনীয়তা বিষয়ক অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, জানুয়ারি মাসের মধ্যেই ভ্যাকসিন প্রয়োগ শুরু করা যাবে। তিন কোটি ডোজ টিকা ছয় মাসে দেশে আসবে। প্রতি মাসে ৫০ লাখ টিকা দুই ডোজ করে ২৫ লাখ মানুষ পাবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিরামের সঙ্গে তিন কোটি টিকার জন্য চুক্তি হলেও বাংলাদেশের সব মানুষের জন্য ভ্যাকসিন চাওয়া হবে। যদি তারা দিতে না পারে তবে অন্য কারও সঙ্গে টিকার জন্য চুক্তি করা হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের সভাপতিত্বে আরো বক্তব্য দেন স্বাস্থ্যসচিব মো. আব্দুল মান্নান, স্বাচিপ সভাপতি ডা. এম ইকবাল আর্সলান, স্বাস্থ্য অধিদফতরের সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ (সিডিসি) শাখার পরিচালক ডা. শাহনীলা ফেরদৌসি প্রমুখ।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বাংলাদেশ করোনাভাইরাসের টিকা পাবে ১৫ জানুয়ারির পর: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৪:০৩:২৫ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০