ঢাকা ০১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

ঘুমন্ত বাবা-মায়ের কোল থেকে চুরি যাওয়া সেই শিশুর লাশ উদ্ধার

ছবি: চুরি যাওয়া শিশু সানজিদা।

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার গাবতলা গ্রামে গভীর রাতে ঘুমন্ত মা-বাবার কোল থেকে চুরি হওয়া ১৭ দিনের শিশু সানজিদাকে অবশেষে পাওয়া গেছে।

তবে জীবিত নয়, মৃত।

চুরির তিনদিন পর আজ বুধবার ভোরে শিশু সানজিদার লাশ বাড়ির ভেতরে একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।

ভোরে স্থানীয়রা পুকুরে শিশুটির লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এর আগে গত রবিবার রাত ১১টার দিকে মা-বাবা তাদের মাঝখানে মেয়েকে বিছানায় শুইয়ে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক দুইটার দিকে তারা জেগে দেখেন শিশু মেয়েটি বিছানায় নেই। তার বালিশটি খাটের নীচে পড়ে আছে। ঘরের দরজাগুলো খোলা। প্রতিবেশীদের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ ও পারিবারিক কলহের কারণে ১৭ দিনের শিশু সানজিদা চুরি হয়ে থাকতে পারে বলে শিশুটির পিতা সুজন খান দাবি করেছেন।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

ঘুমন্ত বাবা-মায়ের কোল থেকে চুরি যাওয়া সেই শিশুর লাশ উদ্ধার

আপডেট সময় ০৯:৩২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০