ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

মুজিববর্ষ উপলক্ষে বিশেষ হাতঘড়ি আনলো ভারতীয় হাইকমিশন

বাংলাদেশের সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী ভারতীয় হাই কমিশন কর্তৃক প্রণীত বিশেষ সংস্করণের হাতঘড়ি উন্মোচন করেছেন।

ঘড়িগুলোর ডায়ালে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং স্বাক্ষর, যা তাঁর বার্তার নিরবচ্ছিন্নতা এবং তাঁর চিরন্তন প্রাসঙ্গিকতার প্রতিনিধিত্ব করে।

অনুষ্ঠানে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মুক্তিযুদ্ধের অভিন্ন ইতিহাসের কথা স্মরণ করেন যা ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে ওঠার মূল ভিত্তি।

হাই কমিশনার শ্রী বিক্রম দোরাইস্বামী বলেন যে, বঙ্গবন্ধু বাংলাদেশের জাতির পিতা হলেও তিনি ভারতীয় জনগণের কাছে বীর।

এটাই স্বাভাবিক যে, স্বাধীনতার পর ১৯৭২ সালের জানুয়ারিতে বাংলাদেশে আসার পথে ভারতীয় জনগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে উষ্ণতা ও ভালবাসা দেখিয়েছিলেন তেমনিভাবে তারা মুজিববর্ষও উদযাপন করতে চান।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২০ ‍সালের ১৭ মার্চ মুজিববর্ষ উদযাপনের সূচনাকালে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়েছিলেন। বঙ্গবন্ধুকে সাহসী নেতা হিসেবে অভিহিত করে নরেন্দ্র মোদী বলেছিলেন, বঙ্গবন্ধুর জীবন সবার জন্য অনুপ্রেরণা ছিল।

ভারতের বহুজাতিক টাটা গ্রুপের বিখ্যাত ঘড়িনির্মাতা প্রতিষ্ঠান ‘টাইটান’ ভারতীয় হাই কমিশনের জন্য এই বিশেষ সংস্করণের ঘড়িগুলো প্রস্তুত করেছে।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

মুজিববর্ষ উপলক্ষে বিশেষ হাতঘড়ি আনলো ভারতীয় হাইকমিশন

আপডেট সময় ০১:৪১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০