ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

সুনামগঞ্জ থেকে সাকিবকে হত্যার হুমকিদাতা মহসিন আটক

ছবি: র‍্যাবের হাতে আটক সাকিবকে হত্যার হুমকিদাতা "মহসীন"।

কলকাতায় কালী পূজার একটি অনুষ্ঠানে অংশ নেওয়ায় ফেসবুকে লাইভ ভিডিওতে দেশীয় অস্ত্র উঁচিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা সেই মহসীন তালুকদারকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সুনামগঞ্জ থেকে তাকে আটক করা হয়।

মহসীন তালুকদার সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানাধীন শাহপুর তালুকদারপাড়ার আজাদ বক্স তালুকদারের ছেলে।

গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়লে মহানগর পুলিশ হত্যার হুমকিদাতাকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করে। পুলিশের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় আত্মগোপনে চলে যান মহসীন।

এর আগে সোমবার রাতে তাকে আটক করতে সিলেট সদর উপজেলার টুকেরবাজার শাহপুর তালুকদারপাড়ায় অভিযুক্ত মহসীন তালুকদারের বাড়িতে অভিযান চালায় র‍্যাব-পুলিশের যৌথ দল। তবে সে সময় তাকে বাড়িতে পাওয়া যায়নি। তবে তারা মহসীন তালুকদারের স্ত্রী-সন্তানদের জিজ্ঞাসাবাদ করেন।

এর আগে রবিবার দিনগত রাত ১২টা ৬ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে দেশীয় অস্ত্র প্রদর্শন করে সাকিব আল হাসানকে গলা কেটে হত্যার হুমকি দেন মহসীন তালুকদার নামের ওই যুবক। সাকিব ভারতের কলকাতায় গিয়ে কালীপূজার অনুষ্ঠান উদ্বোধন করেছেন উল্লেখ করে এ হুমকি দেয় সে। মহসীন সিলেটের সদর উপজেলার শাহপুর তালুকদারপাড়ার আজাদ বক্স তালুকদারের ছেলে।

‘Mohsin Talukdar’ নামের আইডি থেকে ওই যুবক এই লাইভ ভিডিওটি প্রচার করেন।  সম্প্রতি কালীপূজার এক অনুষ্ঠানের নিমন্ত্রণ গ্রহণ করে সাকিবের কলকাতায় যাওয়ায় বিক্ষুব্ধ হয়ে তাঁকে কুপিয়ে টুকরো করে হত্যা করার কথা বলেন মহসীন। এ সময় তিনি অকথ্য ভাষায় সাকিবকে গালাগাল করে  নিজের পরিচয় প্রকাশ করে বলেন, সাকিবকে হত্যা করতে প্রয়োজনে তিনি হেঁটেই ঢাকা যাবেন। এরপর ভোর ৬টা ৪ মিনিটে আবারও একটি লাইভ ভিডিওতে এসে রাতের উত্তেজিত ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি সাকিব আল হাসানকে জাতির উদ্দেশে ক্ষমা চাইতে বলেন।

এ সময় তিনি বলেন, কারো চাপে এখন এ ভিডিওটি নির্মাণ করছেন না। বরং সাকিবকে একটা সুযোগ দেওয়ার জন্য এবং সাকিবের মতো বাকি সব সেলিব্রিটিদের সঠিক পথে চলার বার্তা দিতে আবার লাইভ করছেন তিনি।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সুনামগঞ্জ থেকে সাকিবকে হত্যার হুমকিদাতা মহসিন আটক

আপডেট সময় ১২:১৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০