ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

নড়াইলে কলেজ শিক্ষক খুন

খুলনা প্রতিনিধি: নড়াইলে অরুণ রায় (৭২) নামের অবসরপ্রাপ্ত একটি বেসরকারি কলেজের শিক্ষক নিজ বাড়িতে খুন হয়েছেন। নড়াইল সদর উপজেলার বেনাহাটি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে তাকে হত্যা করে দুর্বৃত্তরা। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে বিষয়টি জানাজানি হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অরুণ রায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) খুলনা অঞ্চলের উপ-পরিচালক নিভা রাণী পাঠকের স্বামী।

গ্রামবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক অরুণ রায় সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের বেনাহাটি গ্রামে একা বসবাস করতেন।

তার এক ছেলে প্রকৌশলী এবং এক মেয়ে চিকিৎসক। চাকরির সুবাদে স্ত্রী ও ছেলেমেয়ে জেলার বাইরে অবস্থান করতেন। তারা মাঝে মাঝে ছুটিতে বাড়ি আসতেন।

শুক্রবার সারাদিন অরুণ রায়ের কোনো সাড়া শব্দ না পেয়ে সন্ধ্যার পর নিভা রাণী পাঠক ও তার ছেলে ইন্দ্রজিৎ রায় বাড়িতে আসেন। তারা মই বেয়ে দ্বিতল ভবনের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে চেয়ারের ওপর গলা কাটা অবস্থায় তার লাশ উদ্ধার করেন।

এলাকাবাসী জানান, অরুণ রায় বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় একটি চায়ের দোকান থেকে চা পান করেছেন বলে অনেকেই দেখেছেন। ধারণা করা হচ্ছে, রাতে দুর্বৃত্তরা বাড়ির দোতলায় উঠে জবাই করে তাকে হত্যা করেন।

অরুণ রায় অত্যন্ত ভদ্র প্রকৃতির মানুষ ছিলেন বলে জানান স্থানীয়রা। তুলারামপুর ইউনিয়নের চেয়ারম্যান বুলবুল আহম্মেদ বলেন, বাড়িতে অরুণ রায় একাই থাকতেন। এ ঘটনা বৃহস্পতিবার রাতে ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, খবর পেয়ে রাত ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছাই। দুর্বৃত্তরা জবাই করে তাকে হত্যা করেছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে সে ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে।

মৃতদেহের সুরতহাল তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

নড়াইলে কলেজ শিক্ষক খুন

আপডেট সময় ০২:২৫:৫০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০