ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

করোনায় আক্রান্ত মাশরাফির দুই সন্তান

নড়াইল প্রতিনিধি: নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার দুই সন্তান হুমায়রা মর্তুজা ও সাহেল মর্তুজা।

বর্তমানে হুমায়রা ও সাহেল শারীরিকভাবে সুস্থ বলে ঢাকায় মাশরাফির এক ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে। চলতি বছরের জুন মাসে স্ত্রী সুমনা হক সুমিসহ করোনায় আক্রান্ত হন মাশরাফি।

ওই সময় তার পরিবারের আরও কয়েকজন কোভিড-১৯ পজিটিভ ছিলেন। তবে সুস্থ ছিল দুই সন্তান হুমায়রা ও সাহেল।

কিন্তু বাবা-মা সুস্থ হয়ে উঠলেও করোনা থেকে রক্ষা পায়নি দুই সন্তান। শেষ পর্যন্ত তারাও কোভিড-১৯ আক্রান্ত হয়েছে।

সূত্র জানায়, ৮-১০ দিন আগে হালকা জ্বরের উপসর্গ দেখা দেয় হুমায়রার। পরে পাঁচ দিন আগে সাহেলেরও জ্বর হলে করোনা টেস্ট করানো হয়। তখন দু’জনেরই পজিটিভ রিপোর্ট আসে।

আশার খবর হলো, বর্তমানে তাদের জ্বর নেই। সুস্থ আছে হুমায়রা-সাহেল। মাশরাফির ঢাকার বাসায়ই চিকিৎসা চলছে তাদের।আপাতত ক্রিকেট থেকে দূরে আছেন মাশরাফি।

সর্বশেষ গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি। ওই সিরিজেই বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব ছাড়েন এই ক্রিকেট তারকা।

এরপর করোনার ধাক্কায় আর ক্রিকেটে ফেরা হয়নি। এই সময়টা নিজের সংসদীয় এলাকায় কাটান বাংলাদেশের সফলতম অধিনায়ক।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

করোনায় আক্রান্ত মাশরাফির দুই সন্তান

আপডেট সময় ০৫:৪৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০