ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

ভোট অনিয়মের, সুবিধাজনক সময়ে বিক্ষোভ করবে বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল

স্টাফ রিপোর্টারঃ  বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও দফতরের দায়িত্বপালনরত রুহুল কবির রিজভী অসুস্থ হওয়ায় দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে কেন্দ্রীয় দফতরের অতিরিক্ত দায়িত্ব সাময়িকভাবে পালন করতে বলা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।

সৈয়দ এমরানের দায়িত্বগ্রহণের পর উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে কারচুপি এবং ভোট ডাকাতির অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সংশ্লিষ্ট এলাকায় সুবিধাজনক সময়ে এই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে দলটি।

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় দফতরের দায়িত্বপ্রাপ্ত এই নেতা বলেন, দেশের বিভিন্ন জায়গায় উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অধিকাংশ জায়গায় বিএনপি সমর্থিত প্রার্থী ও তাদের সমর্থকদের ওপর হামলা হয়েছে। বিএনপির নির্বাচনী এজেন্ট বের করে দেয়া হয়েছে। সর্বোপরি ভোট ডাকাতি ও কারচুপি করা হয়েছে।

এমতাবস্থায় যেসব উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট ডাকাতি ও কারচুপি হয়েছে সেসব এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালন করা হবে। তবে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় নির্বাচন কমিশন কর্তৃক সভা সমাবেশ পালনের যে নিষেধাজ্ঞা রয়েছে সেই সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয় নেতারা তাদের সুবিধা মতো কর্মসূচি পালন করবেন।

আজ মঙ্গলবার দেশের ২০৮টি ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদে ভোট অনুষ্ঠিত হয়। ১৫টি ইউনিয়ন পরিষদে সাধারণ ও ১৭৭টির বিভিন্ন পদে উপনির্বাচন হয়। বাকিগুলোর মধ্যে একটি উপজেলায় সাধারণ ও ৮টিতে উপনির্বাচন, ৭টি জেলা পরিষদের বিভিন্ন পদেও ভোটগ্রহণ হয়।

facebook sharing button Share
ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভোট অনিয়মের, সুবিধাজনক সময়ে বিক্ষোভ করবে বিএনপি

আপডেট সময় ০৯:৪১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০