ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

আগামী ১৩ অক্টোবর আসছে ৫জি নেটওয়ার্কের ‘সুপার ফাস্ট’ আইফোন

প্রযুক্তি ডেক্সঃ  অবশেষে ইভেন্টের তারিখ ঘোষণা করল অ্যাপল। আগামী ১৩ অক্টোবর নতুন ইভেন্টে মার্কিন প্রযুক্তি কোম্পানিটি তাদের আইফোন ১২ ডিভাইস আনতে পারে।

নতুন এই আইফোনে পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক ৫জি থাকবে। অ্যাপল বলছে ফোনটি ‘সুপার ফাস্ট’ হবে। ।

সাধারণত অ্যাপল সেপ্টেম্বরে তাদের ইভেন্ট করে থাকে। কিন্তু এবার করোনার কারণে পিছিয়ে গেছে। এবছর মোট ৪টি আইফোন আনতে পারে অ্যাপল: আইফোন ১২ মিনি, আইফোন ১২, আইফোন ১২ প্রো ও আইফোন ১২ ম্যাক্স প্রো। প্রতিটি ফোনেই থাকবে ফাইভজি নেটওয়ার্ক সাপোর্ট।

আইফোনগুলোর আকার হবে ৫.৪ ইঞ্চি থেকে ৬.৭ ইঞ্চির মধ্যে। ফোন বাদে আরও কিছু পণ্য আনবে অ্যাপল। এ তালিকায় আছে লোকেশন ট্র্যাকিং ডিভাইস এয়ারট্যাগস, সাশ্রয়ী দামের হোমপড ও হেডফোন।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চূড়ান্ত আইফোন ১২ ইউনিটের প্রথম চালান পরিবেশকের কাছে যাবে ৫ অক্টোবর।

দ্য ভার্জ সূত্রে এসব তথ্য জানা গেছে

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

আগামী ১৩ অক্টোবর আসছে ৫জি নেটওয়ার্কের ‘সুপার ফাস্ট’ আইফোন

আপডেট সময় ০৮:১৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০