ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

অপহরণের ২৫দিন পার হলেও উদ্ধার হয়নি সেই ছাত্রী

ইসমত জেরিন

স্টাফ রিপোর্টার:   দিনাজপুরে অপহরণের ২৫দিন পার হলেও উদ্ধার হয়নি মোছাঃ ইসমত জেরিন নামে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থী। এ অবস্থায় মেয়েকে উদ্ধারে প্রধানমন্ত্রীর প্রতি আকুতি জানিয়ে সোমবার দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন বোচাগঞ্জ উপজেলার ধনতলা (শাহাপাড়া) গ্রামের মোঃ জাহেদ’র স্ত্রী আফরোজ পারভীন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আফরোজ পারভীন বলেন, আমার মেয়ে ইসমত জেরিন ২০২০ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। বোচাগঞ্জ উপজেলার আটগাঁও গ্রামের মোঃ মজিবর রহমানের ছেলে বিবাহিত ও এক সন্তানের জনক নাজমুল ইসলাম (৩৫) আমার মেয়েকে রাস্তা-ঘাটে উত্যক্ত করতো। বিষয়টি জানতে পেরে নাজমুল ইসলামের পরিবারের লোকজনকে জানাই এবং মেয়ের সাথে যোগাযোগ না করতে অনুরোধ করি।

এরপর ১০ সেপ্টেম্বর আমার মেয়ে সকাল আনুমানিক ১০টায় সেতাবগঞ্জ শহরের স্কয়ার কোচিং সেন্টারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে নাজমুল ইসলাম ও তার সহযোগিরা তাকে রাস্তায় একা পেয়ে জোরপূর্বক অটোভ্যানে তুলে দিনাজপুরের দিকে নিয়ে যায়।

give your add here 01712247426

খবর জানতে পেরে মেহেদী হাসান, ইশানিয়া ইউপি সদস্য রিয়াজুল ইসলাম, আটগাঁও ইউপি সদস্য মোঃ আহসান ও বরুয়া গ্রামের শুভকে সাথে নিয়ে আমার মেয়েকে উদ্ধার করতে নাজমুলের বাড়িতে গেলে নাজমুল ও তার পরিবারের লোকজন আমাদের বিভিন্ন রকম ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে বাড়ি হতে বের করে দেয়।

সংবাদ সম্মেলনে আফরোজা পারভীন আরও বলেন, এ বিষয়টি বোচাগঞ্জ থানা কর্তৃপক্ষকে জানালে পুলিশের পরামর্শে গত ১২ সেপ্টেম্বর নাজমুল ইসলাম (৩৫), তার ভাই রুবেল মিয়া (৩০), পিতা মজিবর রহমান (৫৫), নাজমুলের মাতা লায়লা বেগম (৫০) ও নাজমুলের দাদী মর্জিনা বেগম (৭০) এই ৫ জনকে আসামি করে বোচাগঞ্জ থানায় মামলা করি। মামলা করার পর আসামি রুবেলকে (৩০) পুলিশ গ্রেফতার করে।

পরে সে আদালত থেকে জামিনে রেবিয়ে আসে। আসামি রুবেল জামিনে মুক্ত হয়ে মামলা তুলে নেয়ার হুমকি দেয়। এ ঘটনার পর বিষয়টি অবহিত করে ১৭ সেপ্টেম্বর বোচাগঞ্জ থানায় আবাওি একটি জিডি করি।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

অপহরণের ২৫দিন পার হলেও উদ্ধার হয়নি সেই ছাত্রী

আপডেট সময় ০৫:৪২:২৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০