ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সারাদেশে সোমবার থেকে টানা পাঁচদিন প্রবল বৃষ্টির সম্ভাবনা যেসব অঞ্চলে

প্রবল বৃষ্টির সম্ভাবনা (ফাইল ছবি)

ডেক্স:  মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় সারাদেশে সোমবার থেকে টানা পাঁচদিন বৃষ্টির শঙ্কা রয়েছে। এছাড়া দেশের কোথাও হালকা থেকে মাঝারি, আবার কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভারতেও বৃষ্টি হওয়ার আশঙ্কা প্রবল। ফলে নদ-নদীর পানি আরও বাড়তে পারে। এতে করে ফের অস্থায়ী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। তবে দীর্ঘ মেয়াদে বন্যা হওয়ার শঙ্কা খুবই কম।

বিশেষ করে দক্ষিণাঞ্চলের বরিশাল, পটুয়াখালী, বাগেরহাট, বরগুনার মতো উপকূলীয় অঞ্চলে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে।

এদিকে বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় তাদের পর্যবেক্ষণে থাকা ১০১টি সমতল স্টেশনের মধ্যে ৫৩টির পানি বেড়েছে, কমেছে ৪৭টির, আর একটি স্টেশনের পানি অপরিবর্তিত রয়েছে।

বর্তমানে সারাদেশে বিপৎসীমার ওপরে ওঠা নদীর সংখ্যা তিনটি। কুড়িগ্রামের ধরলা নদীর পানি ১১ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।

এদিকে আবহওয়া অফিসের তথ্য মতে, ময়মনসিংহ বিভাগের কয়েকটি জেলাসহ বেশ কয়েকটি স্থানে মৃদু তাপপ্রবাহ চলছে। যেটি রবিবারও অব্যাহত থাকতে পারে। এ অবস্থায় বৃষ্টির খবর শান্তির পরশ এনে দিতে পারে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সারাদেশে সোমবার থেকে টানা পাঁচদিন প্রবল বৃষ্টির সম্ভাবনা যেসব অঞ্চলে

আপডেট সময় ১২:১৩:২৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০