ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

যুক্তরাষ্ট্রে পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৩১ জন

যুক্তরাষ্ট্রে দাবানল

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। কর্মকর্তাদের বরাতে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ।

জানা গেছে, গত তিন সপ্তাহ ধরে দাবানলের আগুনে পুড়ছে ওরেগন, ক্যালিফোর্নিয়া এবং ওয়াশিংটনের বিভিন্ন শহর। ইতোমধ্যে দাবানলের কারণে বাড়ি-ঘর ছেড়ে পালিয়েছেন লাখ লাখ মানুষ।

দাবানলে যুক্তরাষ্ট্রে পশ্চিমাঞ্চলের কয়েক মিলিয়ন একর জমি পুড়ে গেছে এবং ধ্বংস হয়েছে হাজার হাজার বাড়ি-ঘর। কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ওরেগন রাজ্যে এখনো কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছেন।

এই দাবানলে ব্যাপক প্রাণহানির শঙ্কাও প্রকাশ করেছেন ওরেগন রাজ্যের কর্মকর্তারা।শনিবার (১২ সেপ্টেম্বর) ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন সতর্ক করে বলেছেন, জলবায়ু পরিবর্তন আমাদের জীবনযাত্রার জন্য অস্তিত্বের হুমকি হয়ে দাঁড়িয়েছে।

আর ট্রাম্প এ সত্য বিষয়টিকে অস্বীকার করেন।এ দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দাবানলের জন্য বন ব্যবস্থাপনাকে দায়ী করেছেন। আগামী সোমবার (১৪ সেপ্টেম্বর) দাবানল পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ক্যালিফোর্নিয়ায় যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রে পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৩১ জন

আপডেট সময় ০৪:০৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০