ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

ভোলায় ভাইস চেয়ারম‌্যানের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

ভোলা প্রতিনিধিঃ ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম‌্যান ফাতেমা বেগম সাজুর পালিত মেয়ে সাদিকুন নাহার ঝরার (১৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে ভাইস চেয়ারম‌্যানের উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ঝরা এবার এইচএসসি পরীক্ষার্থী ছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৩১ আগস্ট) রাতে ঝরা তার নিজের রুমে ঘুমাতে যায়। সকালে তার রুমের দরজা বন্ধ থাকায় অনেক ডাকাডাকি করেও কোনো শব্দ না পেয়ে উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম‌্যান ফাতেমা বেগম সাজু পুলিশে খবর দেন।

তজুমদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ মেয়েটির মরদেহ উদ্ধার করেছে।

মরদেহটি ময়নাতদন্তের জন‌্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভোলায় ভাইস চেয়ারম‌্যানের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৪:৩৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০