ঢাকা ০৩:২১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

ধানমন্ডিতে ছাদ থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা

প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর ধানমন্ডিতে ছয়তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে কাঈফ আনান (২৬) নামে এক যুবকের আত্মহত্যা অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুড় ২টার দিকে এ ঘটনা ঘটে। কাঈফ আনানের আত্মীয় ফিরোজ কবির জানান, আনান ধানমন্ডি সাত মসজিদ রোডের একটি ছয়তলা বাসার নিচতলায় স্ত্রী ওয়ামিয়াকে নিয়ে থাকতেন। দুই বছর আগে আনান তার চাচাতো বোন ওয়ামিয়াকে বিয়ে করেন।

তিনি আরও জানান, আনান একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করলেও ওয়ামিয়া সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। থাকতেন ওয়ামিয়ার বাবার বাসায়।

আনানের বাবা আব্দুল গাফফার খান ওয়ারীতে থাকেন। স্বামী-স্ত্রী মধ্যে প্রায়ই ঝগড়া হতো। আজও দু’জন ঝগড়া করেছে বলে শুনেছি। একপর্যায়ে আনান বাসার ছাদে গিয়ে লাফিয়ে পড়ে।

মুমূর্ষু অবস্থায় তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা সোয়া ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি ধানমন্ডি থানায় অবহিত করা হয়েছে।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ধানমন্ডিতে ছাদ থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা

আপডেট সময় ০৫:৫৮:০৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০