ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বগুড়ায় শ্রমিকের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলায় শিমুল হোসেন শুটকা (৩০) নামে এক হোটের শ্রমিককে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার সান্তাহার মালগুদামের পাশে বিসমিল্লাহ হোটেলের দই তৈরি কারখানা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়।

মৃত শিমুল হোসেন ওরফে শুটকা উপজেলার সান্তাহার হলুদঘর এলাকার শাহজাহান আলীর ছেলে। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিমাই, সুব্রত, কাজল ও দেলোয়ার নামে বিসমিল্লাহ হোটেলের চার কর্মচারীকে আটক করেছে।

জানা যায়, শিমুল হোসেন ওরফে শুটকা সান্তাাহারস্থ বিসমিল্লাহ হোটেল ও দই তৈরি কারখানায় কর্মচারী হিসেবে প্রায় ৪ বছর ধরে কাজ করছিলেন। তিনি মাঝেমধ্যে দই কারখানায় রাতে থাকতেন।

তিনি প্রতিদিনের মত গত ২৫ আগস্ট (মঙ্গলবার) বেলা ১১টায় বাড়ি থেকে তার কর্মস্থলে আসে। ২৬ আগস্ট (বুধবার) সারাদিন কাজ শেষে দই তৈরি কারখানায় ঘুমিয়ে পড়েন।

পরদিন বৃহস্পতিবার সকালে ওই ঘরে শিমুল হোসেনের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে দুপুর পৌনে ১২টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

এদিকে নিহতের বাবা শাহজাহান আলী অভিযোগ করেন তার ছেলে ২৫ আগস্ট বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পর তার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। তার ছেলেকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে।

এ ব্যপারে ওই হোটেল-কারখানার কয়েকজন কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে মরদেহের ময়নাতদন্ত রিপোর্ট পেলে প্রকৃত রহস্য জানা যাবে বলে মন্তব্য করেন তিনি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বগুড়ায় শ্রমিকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৫:৪৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০