ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

লেবাননে ফসফরাস বোমা হামলা চালাল ইসরায়েল

ফসফরাস হামলা চালানো হচ্ছে

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্র লেবানন দক্ষিণাঞ্চলীয় সীমান্তে ফসফরাস বোমাবর্ষণ করেছে মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েল। বুধবার (২৬ আগস্ট) লেবাননের আল-মানার টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার (২৫ আগস্ট) শেষ বেলায় ইসরায়েলি বাহিনী সীমান্তবর্তী হুলা এবং মেইস আল-জাবাল শহরে কয়েক ডজন ফসফরাস বোমাবাহী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, সম্ভাব্য হিজবুল্লাহ সদস্যদের অনুপ্রবেশের আশঙ্কায় ইসরায়েলি সেনারা লেবানিজ সীমান্তে গোলা বর্ষণ করেছে। এ সময় এলাকাটির ইহুদি বসতি স্থাপনকারীদেরকে নিজ নিজ ঘরে অবস্থান করতে বলা হয়।

বিশ্লেষকদের মতে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বাঞ্জামিন বেনিয়ামিন নেতানিয়াহু যখন উত্তরে অবকাশ যাপন করছেন তখন এই গোলাবর্ষণের ঘটনা ঘটল।

লেবাননের গণমাধ্যমের দাবি, নির্মমভাবে করা গোলাবর্ষণের পর দখলদার রাষ্ট্র ইসরায়েলের কয়টি যুদ্ধবিমান অবৈধভাবে লেবাননের আকাশসীমা লঙ্ঘন করে।

সিরিয়ায় ইসরায়েলের আগ্রাসনে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর একজন যোদ্ধা শহীদ হওয়ার পর কয়েক সপ্তাহ-

ধরে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে প্রচণ্ড রকমের উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে এই ফসফরাসবাহী বোমাবর্ষণের ঘটনা ঘটল।

সূত্র : পার্সটুডে

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লেবাননে ফসফরাস বোমা হামলা চালাল ইসরায়েল

আপডেট সময় ১২:১৬:১৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০