ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :

কাফরুলে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর কাফরুলে তানিয়া ইসলাম (১৬) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) দুপুরে কাফরুল সেনপাড়া পর্বতা মসজিদ মোড় এলাকার একটি টিনশেড বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। তানিয়া কিশোরগঞ্জের পাকুন্দিয়া-

উপজেলার কাজল মিয়ার মেয়ে। সে সেনপাড়া পর্বতা মসজিদ মোড় এলাকায় ওই টিনশেড বাড়িতে পরিবারের সঙ্গে ভাড়া থেকে স্থানীয় একটি স্কুলে দশম শ্রেণিতে পড়াশোনা করতো।

কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) নূরে আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় তানিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

তার পরিবারের দাবি, সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে আত্মহত্যার কারণ পরিবারের কেউ জানাতে পারেনি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

নওগাঁয় বিপুল গাঁজা সহ শীর্ষ কারবারী আটক

কাফরুলে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৭:১০:০২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০