ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

পর্বতারোহী রত্নাকে গাড়িচাপা দেয়া ঘাতক গ্রেফতার

পর্বতারোহী রত্না

স্টাফ রিপোর্টারঃ পর্বতারোহী রেশমা নাহার রত্নাকে চাপা দেয়া মাইক্রোবাসটি জব্দ করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ। এ সময় ঘাতক চালককেও গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর ইব্রাহীমপুর থেকে গাড়িটি জব্দ করা হয়। তবে গ্রেফতারের স্থান এখনো জানায়নি পুলিশ। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সী জাগো নিউজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। তবে আমরা নিশ্চিত হয়েছি যে, দুর্ঘটনার সময় সেই গাড়ি চালাচ্ছিল। শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক-

(এসআই) মোবারক হোসেন ও রেশমার মামলার তদন্ত কর্মকর্তা বলেন, দুপুরে আটকের পর ওই যুবককে ঊর্ধ্বতন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন। পরে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

উল্লেখ্য, গত ৭ আগস্ট রাজধানীর সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোডে সাইক্লিং করার সময় গাড়ির ধাক্কায় মারা যান তরুণ অভিযাত্রী রেশমা নাহার রত্না।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পর্বতারোহী রত্নাকে গাড়িচাপা দেয়া ঘাতক গ্রেফতার

আপডেট সময় ০৯:১০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০