ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

টাকা নিয়ে চম্পট জামাই, পাওনাদারদের চাপে শ্বশুরের আত্মহত্যা

প্রতীকী ছবি

পিরোজপুর,প্রতিনিধিঃ পিরোজপুর পৌর শহরের মুক্তারকাঠী এলাকায় সালেক সরদার নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে পৌরসভার ১নং ওয়ার্ডের মুক্তারকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সালেক সরদার (৬০) পিরোজপুর পৌর এলাকার মুক্তারকাঠী গ্রামের মৃত আব্দুল লতিফ সরদারের ছেলে।

নিহতের ছেলে শামীম সরদার জানান, ভগ্নিপতি মিজান হোসেন তার বাবা সালেক সরদারকে জামিনদার রেখে অনেক স্থান থেকে টাকা ধার নিয়ে পালিয়ে গেছেন।

পাওনাদাররা তার বাবা সালেক সরদারকে টাকা পরিশোধের জন্য চাপ দিতে থাকেন। এ কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। পিরোজপুর সদর থানার এসআই ফারুক হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দেনার টাকা-

পরিশোধে ব্যর্থ হয়েই সালেক সরদার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

টাকা নিয়ে চম্পট জামাই, পাওনাদারদের চাপে শ্বশুরের আত্মহত্যা

আপডেট সময় ০৪:২৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০