ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

ফ্যানের সুইচ দিতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বারঘোরিয়া পালপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে- বারঘোরিয়া পালপাড়ার পরিমল পালের ছেলে পার্থ পাল (১০) ও প্রত্যয় পাল (৫)। পার্থ বারঘোরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, বেলা ১১টার দিকে ফ্যানের সুইচ অন করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় পার্থ।

এ সময় তাকে ধরতে গেলে ছোট ভাই প্রত্যয়ও বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাদের দুইজনকে ছাড়াতে গেলে তাদের মাও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে-

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পার্থ ও প্রত্যয়কে মৃত ঘোষণা করেন। তাদের মা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় পালপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফ্যানের সুইচ দিতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

আপডেট সময় ০৭:৩১:৩১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০