ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

মায়ের সঙ্গে ঘুমিয়ে থাকা শিশুকে কামড়ে দিল সাপ

সাপের কামড়ে এক শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাপের কামড়ে মোহাম্মদ আলী নামে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ভোররাতে উপজেলার নেজামপুর ইউনিয়নের পূর্ব নেজামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী পূর্ব নেজামপুর গ্রামের কেতাবুলের ছেলে। নেজামপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য আবুল কালাম আজাদ জানান, রোববার (১৬ আগস্ট) রাতে শিশু মোহাম্মদ আলী তার মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল।

ভোররাতের দিকে শিশুটি হঠাৎ চিৎকার করে ওঠে। এ সময় তার ডান হাতের আঙুলে রক্তপাত দেখে সাপে কামড় দিয়েছে বলে সন্দেহ হয়। রাতেই শিশুটিকে স্থানীয় কবিরাজের কাছে নিয়ে ঝাড়ফুঁক করান পরিবারের লোকজন।

পরে তার অবস্থা সঙ্কটাপন্ন হলে সোমবার সকালে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

পরে নিহত শিশুটির পরিবারের লোকজন ঘর তল্লাশি করে একটি বিষধর সাপ দেখতে পান। তারা সাপটি মেরে ফেলেছেন বলে জানান আবুল কালাম আজাদ।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

মায়ের সঙ্গে ঘুমিয়ে থাকা শিশুকে কামড়ে দিল সাপ

আপডেট সময় ০৭:১০:৩২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০