ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার মাথাভাঙ্গা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে নিখোঁজ শিশু তামিম হোসেনের (৯) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে মাথাভাঙ্গা নদীর ওপর নির্মাণাধীন বেতবাড়িয়া-মধুগাড়ি ব্রিজের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বামুন্দী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইছাহাক আলী জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ প্রায় ১২ ঘণ্টার চেষ্টার পর তামিমের মরদেহ উদ্ধার করেছে।

ডুবুরি দলের প্রধান ডিএডি মো. শরিফুল ইসলাম জানান, নদীতে পানি বেশি ও স্রোত থাকার কারণে তামিমের মরদেহ ঘটনাস্থল থেকে অন্তত ৫ কিলোমিটার দূরে ভেসে যায়।

তার মরদেহ নির্মাণাধীন একটি ব্রিজের কাছে আটককে যাওয়ার কারণে বেশি দূরে যেতে পারেনি। তামিমের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে রোববার (১৬ আগস্ট) দুপুরে বন্ধুদের সঙ্গে মাথাভাঙা নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় তামিম। সে কাজিপুর বুড়িপুতা এলাকার কাবের আলীর ছেলে।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু

আপডেট সময় ০৭:০০:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০