ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নিজ প্রতিষ্ঠানে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ

ক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ীতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মিজানুর রহমান মন্ডল মানিক (৫৫) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে উপজেলার তেঁতুলিয়া মহল্লার জিয়া অটো মিলের একটি কক্ষের বেলকনি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মিজানুর রহমান মন্ডল মানিক পার্বতীপুর উপজেলার ৯ নং হামিদপুর ইউনিয়নের পাতরাপাড়া গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মনসুর রহমান মন্ডলের ছেলে। তিনি দিনাজপুর- ৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিকের আপন ফুফাতো ভাই।

খবর পেয়ে সকালে ঘটনাস্থলে ছুটে আসেন সংসদ সদস্য মো. শিবলী সাদিক এবং পর্যটন কেন্দ্র স্বপ্নপুরীর স্বত্বাধিকারী দেলোয়ার হোসেন।

পারিবারিক সূত্রে জানা যায়, এক বছর আগে মিজানুর রহমান মন্ডল মানিকের স্ত্রী মারা যান। ব্যবসাও ভালো চলছিল না। মিল সংস্কারের কাজ চলার কারণে তিনি মিলেই একটি কক্ষে রাতযাপন করতেন।

বৃহস্পতিবার সকালে লোকজন মানিকের খোঁজ করতে গেলে ঘরের দরজা বন্ধ পান। পরে ঘরের পেছনে বেলকনিতে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। বিষয়টি থানায় জানানো হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নিজ প্রতিষ্ঠানে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ

আপডেট সময় ০৪:৫২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০