ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

খালেদার নেতৃত্বে মানুষ অধিকার ফিরে পাবে : রিজভী

রুহুল কবির রিজভী

রাজনীতি ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের মানুষ হারানো অধিকার ফিরে পাবে বলে আশা প্রকাশ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (১২ আগস্ট) আরাফাত রহমান কোকোর ৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হকের উদ্যোগে মিরপুরে মোহাম্মাদীয়া ইসলামিয়া মাদরাসা ও এতিম খানায় খাবার বিতরণের পর এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, গত ১২ বছর ধরে জাতীয়বাদী শক্তিকে দমন পীড়ন করে রাখা হয়েছে সেটা নজিরবিহীন। একটি দানব সরকার যা করে তার সকল কিছুকে ছাড়িয়ে গেছে এই সরকার।

মানুষ নির্বিঘ্নে চলাচল করতে ভয় পাচ্ছে। তাই মানুষের নির্বিঘ্নে চলাচল এবং মতামত প্রকাশের স্বাধীনতা অর্জনের জন্য আমাদের যে লাড়াই চলছে তা অব্যাহত থাকবে।

আমরা আজকে অঙ্গীকার করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের মানুষ আবার তাদের হারানো দিন ফিরে পাবে।এ সময় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস

খালেদার নেতৃত্বে মানুষ অধিকার ফিরে পাবে : রিজভী

আপডেট সময় ০৮:২৯:২৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০

রাজনীতি ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের মানুষ হারানো অধিকার ফিরে পাবে বলে আশা প্রকাশ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (১২ আগস্ট) আরাফাত রহমান কোকোর ৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হকের উদ্যোগে মিরপুরে মোহাম্মাদীয়া ইসলামিয়া মাদরাসা ও এতিম খানায় খাবার বিতরণের পর এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, গত ১২ বছর ধরে জাতীয়বাদী শক্তিকে দমন পীড়ন করে রাখা হয়েছে সেটা নজিরবিহীন। একটি দানব সরকার যা করে তার সকল কিছুকে ছাড়িয়ে গেছে এই সরকার।

মানুষ নির্বিঘ্নে চলাচল করতে ভয় পাচ্ছে। তাই মানুষের নির্বিঘ্নে চলাচল এবং মতামত প্রকাশের স্বাধীনতা অর্জনের জন্য আমাদের যে লাড়াই চলছে তা অব্যাহত থাকবে।

আমরা আজকে অঙ্গীকার করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের মানুষ আবার তাদের হারানো দিন ফিরে পাবে।এ সময় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481