ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :

ভৈরবে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ভৈরব প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার শ্রীনগর ইউনিয়নের বধুনগরে আলভীন নামে দেড় বছর বয়সী শিশু।

পৌরশহরের কালিপুরে গোসল করতে নেমে পাপিয়া নামে দশ বছর বয়সী আরেক শিশুর মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বধুনগর গ্রামের আরিজ-

মিয়ার ছেলে আলভীন খেলতে গিয়ে বাড়ির পাশে বর্ষার পানিতে তলিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে সোমবার বিকেলে পৌর শহরের কালিপুর গ্রামের মামুন কমিশনারের বাড়ির পাশে ডোবায় গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায় পাপিয়া। পরে সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয়। পাপিয়া কালিপুর গ্রামের খোকন মিয়ার মেয়ে।

ভৈরব থানার ওসি মোহাম্মদ শাহীন বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যু হিসেবে থানায় নথিভুক্ত করা হয়েছে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

নওগাঁয় বিপুল গাঁজা সহ শীর্ষ কারবারী আটক

ভৈরবে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট সময় ০৪:০৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০