ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বিদ্যুৎস্পৃষ্টে দুই কিশোরের মৃত্যু, ২ জনের অবস্থা আশঙ্কাজনক

বিদ্যুৎস্পৃষ্টে দুই কিশোরের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের বাজিতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কিশোরের মৃত্যু হয়েছে। তারা হলো সায়েম (১৮) ও নাঈম (১৫)। সোমবার বিকেলে উপজেলার বলিয়ারদী ইউনিয়নের সাপলেঞ্জা গ্রামে এ ঘটনা ঘটে।

সায়েম সাপলেঞ্জা গ্রামের মোশারফ হোসেনের ছেলে। নাইম একই গ্রামের হাবলু মিয়ার ছেলে। বাজিতপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সাপলেঞ্জা গ্রামের কয়েকজন শিশু খেলারছলে বাড়ির সামনে রাখা একটি ভ্যানগাড়ি নিয়ে রাস্তায় বের হয়। তাদের তিনজন যাত্রী সেজে অপরজন ভ্যান চালাচ্ছিল।

এক সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি পুকুরে পড়ে যায় ভ্যানটি। এ সময় পানির ওপর দিয়ে টানা পল্লীবিদ্যুতের তারে জড়িয়ে পড়ে চার কিশোর।

এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। আহতদের বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বিদ্যুৎস্পৃষ্টে দুই কিশোরের মৃত্যু, ২ জনের অবস্থা আশঙ্কাজনক

আপডেট সময় ০৬:১৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০