ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

নিজ ঘরে নববধূর ঝুলন্ত লাশ

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিয়ের এক মাসের মাথায় হোসনে আরা (২৬) নামে এক নববধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

রোববার (০৯ আগস্ট) সকালে উপজেলার দুপ্তারা ইউনিয়নের তিনগাঁও এলাকায় যুবরাজ রাজ্জাকের ভাড়াটিয়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

হোসনে আরা উপজেলার ফতেহপুর ইউনিয়নের কাইমপুর এলাকার হৃদয়ের স্ত্রী। তার বাবার বাড়ি কিশোরগঞ্জের
কুলিয়ারচর উপজেলায়।

আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের তিনগাঁও এলাকার যুবরাজ রাজ্জাকের বাড়িতে ভাড়া থাকতেন তিনি।

বাড়িওয়ালা যুবরাজ রাজ্জাক বলেন, হোসনে আরা পারিবারিক কলহের জেরে নিজের শোয়ার ঘরের আঁড়ার সঙ্গে শনিবার রাতের কোনো একসময় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছি।

হৃদয়ের সঙ্গে এক মাস আগে বিয়ে হয়েছে তার। এটি তার দ্বিতীয় বিয়ে। হৃদয়ও আগে একটি বিয়ে করেছেন। ঘটনার পর তাকে পাওয়া যাচ্ছে না।

আড়াইহাজার থানা পুলিশের উপপরির্দশক (এসআই) রিয়াদ বলেন, প্রাথমিক তদন্তে মৃতের শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি।

তার মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ বলা যাবে।

আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আপাতত অপমৃত্যু মামলা হয়েছে।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজ ঘরে নববধূর ঝুলন্ত লাশ

আপডেট সময় ০৭:৫০:৩৫ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২০