ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নিখোঁজের দুইদিন পর মিলল ইজিবাইক চালকের হাত-পা বাঁধা লাশ

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিখোঁজের দুইদিন পর আসু মোল্লা (৪৫) নামে এক ইজিবাইক চালকের হাত-পা বাঁধা মরদেহ বিল থেকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৮ আগস্ট) সকালে আড়াইহাজার-মদনপুর সড়কের ব্রাহ্মন্দী ইউনিয়নের বৈলারকান্দি এলাকার বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আসু মোল্লা সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মৃত মালেক মোল্লার ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বৃহম্পতিবার (৬ আগস্ট) রাত ৯টার দিকে হাসু মোল্লা বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হন। পরে তিনি আর বাড়িতে ফেরেননি। তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান পাওয়া যায়নি।

শনিবার সকালে আড়াইহাজার-মদনপুর সড়কের ব্রাহ্মন্দী ইউনিয়নের বৈলারকান্দি এলাকায় একটি বালুর মাঠের পাশে বিলে মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন।

স্থানীয়দের সহায়তায় হাসুর মরদেহ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে নিহতের ভাই বেনু মোল্লা এসে মরদেহ শনাক্ত করেন।

বেনু মোল্লা জানান, আসু মোল্লা বৃহম্পতিবার রাতে বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হয়ে নিখোঁজ হন। তাকে না পেয়ে সোনারগাঁ উপজেলাসহ আড়াইহাজার উপজেলায় মাইকিং করা হয়। তার নিখোঁজের পর সোনারগাঁ থানায় একটি জিডিও করা হয়।

আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধারের সময় তার মুখে কসটেপ পেঁচানো ছিল। হাত-পা বাঁধা ছিল।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- দুর্বৃত্তরা অন্য কোথাও তাকে শ্বাসরোধ করে হত্যা করে আড়াইহাজার উপজেলার নির্জন স্থানে ফেলে গেছে আর ইজিবাইকটি ছিনিয়ে নিয়ে গেছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনসহ হত্যাকারীদের আটকের চেষ্টা চলছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নিখোঁজের দুইদিন পর মিলল ইজিবাইক চালকের হাত-পা বাঁধা লাশ

আপডেট সময় ০১:৩০:২৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০