ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

কচুরিপানা নিয়ে সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে কৃষক নিহত

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের শিবচরে বর্ষার পানিতে ভেসে আসা কচুরিপানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে জাহাঙ্গীর মাতুব্বর (৫৬) নামে এক কৃষক নিহত হয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় চারজনকে আটক করেছে।। শুক্রবার (৭ আগস্ট) সকালে উপজেলার উমেদপুর ইউনিয়নের কাবিলপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের কাবিলপুর গ্রামে পাট জাগ দেয়ার জন্য বর্ষার পানিতে ভেসে আসা কচুরিপানা সংগ্রহ নিয়ে কৃষক জাহাঙ্গীর মাতুব্বরের সঙ্গে তার চাচাতো ভাই বাচ্চু মাতুব্বরের কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে প্রতিপক্ষের ছোড়া টেঁটায় জাহাঙ্গীর মাতুব্বরের মৃত্যু হয়।

এ সময় নিহত জাহাঙ্গীরের বাবা কাদির মাতুব্বর (৭০), চায়না (৪০), জামাল (৪৫), কামাল (৪০) ও রাজিয়া (৩৫) আহত হন। আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় বাচ্চু মাদবর (৪৫), আবু সাইদ (৩৫),আব্দুর রহমান ( ৪০) ও কালাম (৩৫) নামে চারজনকে আটক করে করেছে পুলিশ।

শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আমরা চারজনকে আটক করেছি। মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

কচুরিপানা নিয়ে সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে কৃষক নিহত

আপডেট সময় ০৪:১৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০