ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে বন্যার পানিতে তলিয়ে গেলেন মা

রাজশাহী, প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারায় কোলের শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে বন্যার পানিতে তলিয়ে গেছেন আকলিমা বেগম (২৮) নামের এক গৃহবধূ। সোমবার সকালে উপজেলার কোনাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আকলিমা বেগম সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা এলাকার হাফিজুল ইসলামের স্ত্রী। তিনি দুই সন্তান নিয়ে বাগমারার কোনাবাড়িয়া গ্রামের আব্দুল হান্নানের বাড়ি বেড়াতে এসেছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আকলিমা বেগম তিন বছরের শিশুসন্তানকে নিয়ে নৌকায় ওঠেন। নৌকা চালাচ্ছিল আবদুল হান্নানের ১০ বছর বয়সী বাকপ্রতিবন্ধী ছেলে।

অসাবধানতায় নৌকা থেকে পড়ে যাওয়ার উপক্রম হয় আকলিমার সন্তান। ওই সময় সন্তানকে বাঁচাতে গিয়ে পানিতে পড়ে তলিয়ে যান তিনি।

পরে স্থানীয়রা অচেতন অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করেন। স্থানীয় চিকিৎসকের কাছে নেয়া হলে তিনি গৃহবধূকে মৃত ঘোষণা করেন।

বাগমারার যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক তৌহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। এ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে বন্যার পানিতে তলিয়ে গেলেন মা

আপডেট সময় ০৭:৩৭:৪২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০