ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নতুন জামা না পেয়ে ভাইয়ের সঙ্গে অভিমান করে বোনের আত্মহত্যা

নোয়াখালী, প্রতিনিধিঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ঈদে নতুন পোশাক ও মেহেদির আবদার পূরণ না হওয়ায় বড় ভাইয়ের ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে পঞ্চম শ্রেণির ছাত্রী সোনিয়া আক্তার (১০)।

শনিবার (০১ আগস্ট) সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এর আগে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুক্তিযোদ্ধা নুরুল হক-

পাড়ায় এ ঘটনা ঘটে। সোনিয়া আক্তার একই ওয়ার্ডের আবুল খায়েরের মেয়ে। সিরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল সে।

কোম্পানীগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রবিউল হক বলেন, ভাইয়ের কাছে ঈদে নতুন পোশাক, জুতা ও মেহেদির আবদার করে সোনিয়া।
কিন্তু বড় ভাইয়ের উপার্জন না থাকায় বোনের আবদার রক্ষায় অপারগতা প্রকাশ করে। এ নিয়ে অভিমান করে পরিবারের সদস্যদের অগোচরে বসতঘরের একটি কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সোনিয়া।
ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নতুন জামা না পেয়ে ভাইয়ের সঙ্গে অভিমান করে বোনের আত্মহত্যা

আপডেট সময় ০৮:২১:২৪ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২০