ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বাসাইলে নৌকাডুবে ৫ জনের মৃত্যু

বাসাইলে নৌকাডুবে ৫ জনের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধিঃ   টাঙ্গাইলের বাসাইলে নৌকাডুবে পাঁচজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার গিলাবাড়ী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় ইউপি সদস্য রুবেল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন, বাসাইল উপজেলার গিলাবাড়ী গ্রামের সিকিম উদ্দিনের ছেলে নৌকার মাঝি তাইজ উদ্দিন (৫০), একই এলাকার মিঞ্জু মিয়ার স্ত্রী জমেলা বেগম (৬০) ও তার ছেলে হামিদুর রহমান রনো (৩৫), একই এলাকার আতা মিয়ার ছেলে জোয়াহেরের-

স্ত্রী রুমা বেগম (৩২), সখীপুর উপজেলার কৈয়ামধু গ্রামের হায়দার আলীর ছেলে শাহ আলম (২৫)। মরদেহগুলো উদ্ধার করে গিলাবাড়ি বাজার এলাকায় রাখা হয়েছে।

কাউলজানি ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য রুবেল মিয়া  বলেন, সখীপুরের দাঁড়িয়াপুর থেকে বাসাইলের গিলাবাড়ী গ্রামে নৌকাটি যাচ্ছিল।

এটি গিলাবাড়ী বাজার এলাকায় পৌঁছালে বিলের মধ্যে থাকা বিদ্যুতের তারের সঙ্গে নৌকার মাঝি তাইজ উদ্দিনের স্পর্শ লাগে।

এসময় যাত্রীদের হুড়োহুড়িতে নৌকাটি ডুবে যায়। পরে ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও কয়জন নিখোঁজ রয়েছে সেটি বলা যাচ্ছে না।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বাসাইলে নৌকাডুবে ৫ জনের মৃত্যু

আপডেট সময় ০৫:৩০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০