ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা : কেঁড়ে নিল তাজা দুটি প্রাণ

দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও নিহত একজন

নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর শিবপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার(৩০ জুলাই) দুপুর ১ টার সময় নরসিংদীর শিবপুরের গাবতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১ টার দিকে কমবয়সের দুটি ছেলে একটি মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের-

গাবতলী এলাকায় একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই মোটরবাইকের চালকসহ দুই জন নিহত হয়।

খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতদের মৃতদেহ উদ্ধার করে।

ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হায়দার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে।

শরীফ উদ্দিন (২১) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার বাসিন্দা বলে তার সঙ্গে থাকা আইডি কার্ডের মাধ্যমে জানা গেছে। অন্যজনের এখনো পরিচয় পাওয়া যায়নি।

নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা : কেঁড়ে নিল তাজা দুটি প্রাণ

আপডেট সময় ০৪:৫৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০