ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

টাঙ্গাইলে জেএমবি সদস্য গ্রেফতার

জিয়ারুল ইসলাম ওরফে ওবায়দা

টাঙ্গাইল, প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

তার নাম জিয়ারুল ইসলাম ওরফে ওবায়দা (৩৭)। তিনি উপজেলার বল্লা গ্রামের মৃত সুলতানের ছেলে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

কালিহাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বোমা হামলার অন্যতম আসামি জেএমবি সদস্য জিয়ারুলকে গোপন সংবাদের ভিত্তিতে-

রাতে উপজেলার বল্লা পূর্বপাড়ার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

ওসি বলেন, নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ওয়ারেন্টের ভিত্তিতে জিয়ারুলকে গ্রেফতার করা হয়েছে। সে ২০০৫ সাল থেকে কারাগারে ছিল। কিছু দিন আগে ছাড়া পেয়েছে।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টাঙ্গাইলে জেএমবি সদস্য গ্রেফতার

আপডেট সময় ০৪:৪৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০