ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

মিয়ানমার সীমান্তের কাছে হামলায় ভারতীয় ৩ জওয়ান নিহত

সীমান্তের কাছে হামলায় ভারতীয় ৩ জওয়ান নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ- ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মনিপুরের মিয়ানমার সীমান্তের কাছের জেলা চান্ডেলে অতর্কিত হামলায় দেশটির নিরাপত্তাবাহিনী আসাম রাইফেলের তিন সদস্য নিহত ও আরও ছয়জন আহত হয়েছেন।

মনিপুরের বিচ্ছিন্নতাবাদী সংগঠন পিপলস লিবারেশন আর্মির সদস্যরা এই হামলা চালিয়েছে বলে ধারণা করছেন ভারতীয় কর্মকর্তারা।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে ৭ টার মধ্যে ভারত-মিয়ানমার সীমান্তের কাছে আসাম রাইফেলের ১৫ সদস্যের একটি ইউনিটের ওপর এই হামলা হয়।

স্থানীয় এক কর্মকর্তা বলেছেন, আন্তর্জাতিক সীমান্তে তিনদিনের অপারেশন শেষে বুধবার সন্ধ্যার দিকে ঘাঁটিতে ফেরার সময়-

আসাম রাইফেলের সৈন্যদের ওপর অতর্কিত হামলা হয়। ভারত-মিয়ানমার সীমান্ত থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে মনিপুরের খংটালে সৈন্যরা আক্রান্ত হন।

তিনি বলেন, ঘাঁটি থেকে মাত্র দুই কিলোমিটার দূরে আসাম রাইফেলের সদস্যরা আইইডি বিস্ফোরণের কবলে পড়েন। বিস্ফোরণের পরপর সাজিক তামপাক গ্রামের কাছে তাদের লক্ষ্য করে গোলাবর্ষণ শুরু হয়।

এতে ঘটনাস্থলেই তিন জওয়ান নিহত হন। এছাড়া আহত হন আরও ছয়জন। আহতদের উদ্ধার করে মনিপুরের সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

তবে এখন পর্যন্ত কোনও বিদ্রোহী গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। আসাম রাইফেল আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতিও প্রকাশ করেনি।

সূত্র: এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মিয়ানমার সীমান্তের কাছে হামলায় ভারতীয় ৩ জওয়ান নিহত

আপডেট সময় ০৪:৩০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০