ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

দেশে ফিরলেও বাড়ি ফেরা হলো না প্রবাসীসহ পরিবারের ৩ জনের

প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে একই পরিবারের তিন জন নিহত

গোপালগঞ্জ, প্রতিনিধিঃ গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে একই পরিবারের তিন জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে চালকসহ আরও দুই জন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর পৌনে ৪টার দিকে কাশিয়ানীর রেলওয়ে ফ্লাইওভারের ওপর এই দুর্ঘটনা ঘটে।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- খুলনার দিঘলিয়া থানার মোল্লাডাঙ্গা গ্রামের সিঙ্গাপুর প্রবাসী এমদাদুল হক (২৫), তার বাবা জিয়ারুল হক (৫৫) এবং ভগ্নিপতি নড়াইলের কালিয়ার সাজ্জাদ মোল্লা (৩৫)।

আহত হয়েছেন খুলনার তেরখাদা থানার কাটেঙ্গা গ্রামের আলামিন (২২) ও প্রাইভেটকারের চালক বাগেরহাট জেলার-

চিতলমারী উপজেলার পিপড়াডাঙ্গা গ্রামের শামীম (২৫)। গুরুতর আহত অবস্থায় তাদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, সিঙ্গাপুর প্রবাসী এমদাদুল তার বাবা জিয়ারুল হক, ভগ্নিপতি সাজ্জাদ মোল্লা ও বন্ধু আলামিনের সঙ্গে একটি প্রাইভেটকার ভাড়া-

করে রাতে ঢাকা থেকে খুলনার বাড়িতে ফিরছিলেন। ভোর পৌনে ৪টার দিকে তাদের বহনকারী প্রাইভেটকারটি গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কের রেলওয়ে ফ্লাইওভারের ওপর-

নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে জোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের ওই তিন জন নিহত হন এবং অপর দুই জন আহত হন। নিহতদের লাশ তাদের স্বজনের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

দেশে ফিরলেও বাড়ি ফেরা হলো না প্রবাসীসহ পরিবারের ৩ জনের

আপডেট সময় ১২:৫৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০