ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বাংলাদেশ-ভারতে বন্যার্তদের জন্য ১ লাখ ইউরো দিলেন গ্রেটা

সুইডিশ কিশোরী ও জলবায়ু পরিবর্তনকর্মী গ্রেটা থানবার্গ

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ ও ভারতের বন্যার্তদের জন্য এক লাখ ইউরো (১ কোটি টাকা) অর্থ-সহায়তা দিয়েছেন সুইডিশ কিশোরী ও জলবায়ু পরিবর্তনকর্মী গ্রেটা থানবার্গ।

এই অর্থ থেকে বাংলাদেশে বন্যার্তদের সাহায্য করতে  ব্র্যাক পাবে ২৫ হাজার ইউরো (২৫ লাখ টাকা)। চলতি মাসের ২০ তারিখে গ্রেটা ‘গুলবেনক্যিয়া প্রাইজ ফর হিউম্যানিটি’ পুরস্কারে ভূষিত হন যার অর্থমূল্য ১ মিলিয়ন ইউরো।

এই অর্থ পুরোটাই গ্রেটা থানবার্গ ফাউন্ডেশন জলবায়ু সংকট মোকাবিলায় কাজ করা দাতব্য প্রতিষ্ঠান ও জলবায়ু পরিবর্তনের কারণে বিশেষত ‘গ্লোবাল সাউথে’ ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যয় করবে।

এরই অংশ হিসেবে বাংলাদেশ ও ভারতের জন্য এই সাহায্য ঘোষণা। অর্থ-সহায়তার ঘোষণা দিতে গিয়ে গ্রেটা বলেন, জলবায়ু সমস্যা খুবই জরুরি একটি বিষয়।

বিশেষত গ্লোবাল সাউথে বসবাসকারী মানুষেরা ইতোমধ্যেই জলবায়ু পরিবর্তনের বিধ্বংসী প্রভাবে ক্ষতিগ্রস্ত।

‘দক্ষিণ এশিয়ায় সাম্প্রতিক বন্যায় লাখ লাখ মানুষ গুরুতরভাবে ভুগছে। কোভিড-১৯ মহামারি ও সাইক্লোন আম্পানে যখন তারা বিপর্যস্ত, তখনই যুক্ত হয়েছে এই দুর্ভোগ।

বিশ্ব-সংবাদমাধ্যম এই বন্যাকে উপেক্ষা করে চললেও দুর্গত মানুষগুলোকে সাহায্য করতে আমাদের সম্ভাব্য সবকিছুই করতে হবে। আমি সৌভাগ্যবান যে তাদের সাহায্য করতে নিজের পুরস্কারের অর্থগুলো এই প্রতিষ্ঠানগুলোকে দিতে পারছি।

এই প্রতিষ্ঠানগুলো দ্রুত ক্ষতিগ্রস্তদের সহায়তা পৌঁছে দিতে পারে । ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, গ্রেটার এই পদক্ষেপ অত্যন্ত সময়োপযোগী।

‘এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য তহবিলের খুবই প্রয়োজন। দেশ যখন সাইক্লোন আম্পানের ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে এবং যখন-

কোভিড-১৯ মহামারির কারণে লাখ লাখ মানুষের উপার্জন ও খাদ্য-নিরাপত্তা ঝুঁকির মুখে, তখন এই অস্বাভাবিক দীর্ঘ বন্যা তাদের নতুন করে বিপদের মুখে ফেলেছে। এই তহবিলের মাধ্যমে আমরা ক্ষতিগ্রস্তদের সহায়তা পৌঁছে দিতে পারবো। ’

চলমান বন্যা বাংলাদেশের প্রায় এক- তৃতীয়াংশ এলাকা প্লাবিত করেছে এবং প্রায় ২৮ লাখ মানুষ এখন ক্ষতিগ্রস্ত। মৌসুমি বন্যায় ভারতে এ পর্যন্ত ১১৩ জন মারা গেছে এবং প্রায় ৬৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত।

এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করার জন্য ব্র্যাক ছাড়াও অ্যাকশনএইড বাংলাদেশ, অ্যাকশনএইড ইন্ডিয়া ও পরিবেশবাদী সংগঠন গুঞ্জ সমপরিমাণ অর্থ পাবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বাংলাদেশ-ভারতে বন্যার্তদের জন্য ১ লাখ ইউরো দিলেন গ্রেটা

আপডেট সময় ০৭:৪৯:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০