ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

মালিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২২ জনের

দুর্ঘটনার শিকার বাস

আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিম আফ্রিকার দেশ মালির দক্ষিণাঞ্চলে একটি ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় অন্তত ২২ জনের প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত হন আরও ২১ জন।

দেশটির পরিবহণ মন্ত্রণালয়ের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বিষয়টি নিশ্চিত করে।

প্রতিবেদনে বলা হয়, বানকৌমানায় গিনি সীমান্তের কাছের কানগাবা শহর অভিমুখী জাতীয় মহাসড়কে স্থানীয় সময় সকাল ৯ টায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

মন্ত্রণালয় জানায়, প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ১৯ জন নিহত ও ২১ জন আহত হন। এদের মধ্যে সাতজনের অবস্থা আশংকাজনক।

বর্তমানে আহতদের রাজধানী বামাকোর একটি হাসপাতালে নেওয়া হয়েছে।উদ্ধার কর্মকর্তাদের মতে, গাড়ির গতি বেশি থাকায় এবং সড়ক আইন অমান্য করায় দুর্ঘটনাটি ঘটেছে।

উল্লেখ্য, দুর্বল সড়ক ব্যবস্থাপনার কারণে মালিতে প্রায়শই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। গত ২০ মে মালির দক্ষিণাঞ্চলে বাস ও লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষে ২০ জনের মৃত্যু হয়েছিল।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

মালিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২২ জনের

আপডেট সময় ০৭:৩৭:২৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০