ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সঞ্জয় দত্তের জন্মদিনে মুখ দেখালেন কেজিএফ-২’র অধীরা

সঞ্জয় দত্ত

বিনোদন ডেস্কঃ ২৯ জুলাই সঞ্জয় দত্তের ৬১তম জন্মদিন। গত বছরের মতো এবারও জন্মদিনে ভক্তদের জন্য ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ সিনেমায় অধীরা চরিত্রের ফার্স্ট লুক উন্মোচন করে চমক দিলেন সঞ্জয় দত্ত।

গত বছর জন্মদিনে অধীরা রূপে সঞ্জয় দত্ত প্রথম ধরা দেন। তিনি বলেন, ‘কেজিএফ সিনেমায় অধীরা চরিত্রটি অত্যন্ত ক্ষমতাবান। আপনারা যদি অ্যাভেঞ্জার্স সিনেমা দেখে থাকেন, তাহলে জানেন সেখানে থানোস কতটা শক্তিশালী।

অধীরাও সেরকমই শক্তিশালী। কেজিএফ’র প্রথম পর্বে অধীরা কাহিনীর শেষ ভাগে এসেছিল।

কিন্তু দ্বিতীয় পর্বে তার অবস্থান অত্যন্ত শক্তিশালী, আর বেশভূষাও হবে সেরকম। আমি অনেকদিন ধরে এরকম একটি চরিত্রেরই সন্ধান করছিলাম, আর সেটা পেয়েও গেলাম। ’

এবারের জন্মদিনেও অধীরা রূপে ‘কেজিএফ-২’র ফার্স্ট লুক ইনস্টাগ্রামে শেয়ার করে সঞ্জয় দত্ত লেখেন, এই সিনেমায় কাজ করতে খুবই ভালো লাগছে।

আমার জন্মদিনে এর চেয়ে বড় উপহার আর কিছু চাই না। কেজিএফ’র পুরো দলকে ধন্যবাদ জানাই। ভালোবাসা ও সমর্থন দিয়ে যেসব ভক্ত সবসময়ই আমাকে সিক্ত করেছেন, তাদের সবাইকেও বিশেষভাবে ধন্যবাদ জানাই।

‘কেজিএফ: চ্যাপ্টার ২’ সিনেমার মাধ্যমে দক্ষিণী সিনেমায় সঞ্জয় দত্তের অভিষেক হবে। কানাড়া ভাষার এই সিনেমাটি হিন্দি, তামিল, তেলুগু ও মালয়ালাম ভাষাতেও ডাবিং করা হবে।

কেজিএফ’র প্রথম পর্ব ভারতে ২০১৮ সালের ডিসেম্বরে বড় পর্দায় মুক্তি পায়। বক্স অফিসে রীতিমতো আগুন ধরিয়েছিল সিনেমাটি।

এরপর প্রশান্ত নীল আবারও সিনেমাটির পরিচালক হয়ে দ্বিতীয় পর্বের কাজ এগিয়ে নিচ্ছেন। সিনেমাটি চলতি বছরের অক্টোবরে সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সঞ্জয় দত্তের জন্মদিনে মুখ দেখালেন কেজিএফ-২’র অধীরা

আপডেট সময় ০৬:০৭:০০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০