ঢাকা ১০:১৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

চীনের ‘লাইভ ফায়ার ড্রিল’, শত্রুর যুদ্ধবিমান উড়িয়ে দেবে মূহুর্তেই

'লাইভ ফায়ার ড্রিল'

আন্তর্জাতিক ডেস্কঃ চীন সাগরে চীনকে হুঁশিয়ারি দিয়ে বারবার নানারকম মহড়া চালাচ্ছে আমেরিকা ও তার মিত্র দেশগুলো। লাদাখ সংঘাতের দোহাই দিয়ে একত্রিত পদক্ষেপ নিতে সম্মত আমেরিকা, অস্ট্রেলিয়া, ব্রিটেন, জাপান ও ভারত।

তবে চীনকে নুন্যতম কাত করতে পারেনি এই হুমকি। উলটো এই দেশগুলোকে শায়েস্তা করতে এবার লালফৌজের নতুন পদক্ষেপ লাইভ ফায়ার ড্রিল।

দক্ষিণ চীন সাগর এলাকার মুখেই চীনের গুয়াংডং প্রভিন্সের লেইজৌ এলাকা। আর সেখানের জলসীমাতেই এবার লাইভ ফায়ার ড্রিল শুরু করে দিল চীন।

দক্ষিণ চীন সাগরের দোরগোড়ায় চীনের এমন পদক্ষেপ গোটা দক্ষিণ এশিয়ার নজর কার্যত নিজের দিকে করে নিয়েছে।

লাইফ ফায়ার ড্রিলে লালফৌজের অ্যান্টি শিপ, অ্যান্টি এয়ারক্রাফ্ট মহড়া চলছে। কোনও যুদ্ধবিমান চীন সাগরে উঁকি মারলেই তাকে কিভাবে নিমেষে উড়িয়ে দেওয়া যাবে, তার পন্থা এই মহড়ায় দেখাচ্ছে চীন।

মার্কিন সচিব পম্পেও প্রেসিডেন্ট ট্রাম্পের মতো অদূরদর্শী মন্তব্য করতে পটু বলে বিখ্যাত। বহুদিন ধরেই মার্কিন সচিব মাইক পম্পেও, একের পর এক হুঁশিয়ারি দিয়ে যাচ্ছিলেন চীনের বিরুদ্ধে।

করোনার আবহে তিনি প্রথম থেকেই চিনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, রোগের সংক্রমণের জন্য। এবার পম্পেও জানিয়ে দিয়েছেন,’ দক্ষিণ চিন সাগর চিনের একার সাম্রাজ্য নয়।

যদি বেইজিং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে..আর তারপর স্বাধীন দেশগুলি কোনও পদক্ষেপ না নেয়, তাহলে ইতিহাস বলছে সিসিপি আরও ভূখণ্ড দখল করবে।’

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

চীনের ‘লাইভ ফায়ার ড্রিল’, শত্রুর যুদ্ধবিমান উড়িয়ে দেবে মূহুর্তেই

আপডেট সময় ০৯:০৮:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০