ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বেতন ও ঈদের ছুটি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও কর্মবিরতি

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরের হরিনহাটি এলাকায় এপেক্স ফুটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা চলতি মাসের বেতন এবং ঈদের ছুটি বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছে।

পুলিশ ও শ্রমিকরা জানায়, কারখানা কর্তৃপক্ষ ঈদের বোনাস ও ঈদের ছুটি চার দিন দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। বিষয়টি আজ সকালে শ্রমিকদের মধ্যে জানাজানি হয়।

এ ঘটনায় শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে সকাল ৯টার দিকে কর্মবিরতি শুরু করে। পরে সকাল ১০টার দিকে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।

এসময় কয়েকটি গাড়ী ভাঙচুর করে তারা। স্থানীয় সাংবাদিকরা ছবি তুলতে গেলে একজনের ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভাংচুর করে শ্রমিকরা।

কালিয়াকৈর থানার পরিদর্শক অপারেশন মোজাহিদুল ইসলাম জানান, শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেয়ার চেষ্টা করা হচ্ছে।

ট্যাগস

বেতন ও ঈদের ছুটি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

আপডেট সময় ০২:১০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরের হরিনহাটি এলাকায় এপেক্স ফুটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা চলতি মাসের বেতন এবং ঈদের ছুটি বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছে।

পুলিশ ও শ্রমিকরা জানায়, কারখানা কর্তৃপক্ষ ঈদের বোনাস ও ঈদের ছুটি চার দিন দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। বিষয়টি আজ সকালে শ্রমিকদের মধ্যে জানাজানি হয়।

এ ঘটনায় শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে সকাল ৯টার দিকে কর্মবিরতি শুরু করে। পরে সকাল ১০টার দিকে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।

এসময় কয়েকটি গাড়ী ভাঙচুর করে তারা। স্থানীয় সাংবাদিকরা ছবি তুলতে গেলে একজনের ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভাংচুর করে শ্রমিকরা।

কালিয়াকৈর থানার পরিদর্শক অপারেশন মোজাহিদুল ইসলাম জানান, শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেয়ার চেষ্টা করা হচ্ছে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481