ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ইউটিউবের বিরুদ্ধে মামলা দায়ের

ইউটিউব

প্রযুক্তি ডেস্কঃ অ্যাপল সহ-প্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক গুগলের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবের বিরুদ্ধে মামলা করছেন। মানুষকে ঠকানোর কাজে তার তার ছবি এবং ভিডিও ব্যবহার করার অনুমোদন দেয়ায় মামলা করছেন তিনি।

জালিয়াতির এ ঘটনাটিও টুইটার হ্যাকিংয়ের মতোই। গ্রাহককে ক্রিপ্টোকারেন্সি পাঠানোর অনুরোধ করেছেন স্ক্যামার। বিনিময়ে দ্বিগুণ অর্থ ফেরত দেয়ার অঙ্গীকারও করেছেন তারা।

প্রতিবেদনে বিবিসি বলছে, ইউটিউব সমস্যাটি থামাতে পারেনি বলে অভিযোগ করেছেন ওজনিয়াক। ইউটিউবের বিরুদ্ধে অভিযোগ, প্ল্যাটফরমটিতে অনেক বেশি প্রতারণার ঘটনা ঘটছে এবং ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে কোটি কোটি ডলার চুরি হচ্ছে।

ওজনিয়াক ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জাপান, মালয়েশিয়া, চীন এবং ইউরোপে আরও ১৭ জন ভুক্তভোগীর প্রতিনিধিত্ব করছে-

আইনি প্রতিষ্ঠান কচেট, পিত্রে অ্যান্ড ম্যাকার্থি। এক বিবৃতিতে ওজনিয়াক বলেন, ‘এমনটা থামাতে ইউটিউব যদি দ্রুত পদক্ষেপ নিত, আমরা আজ এ অবস্থায় থাকতাম না।’

যদি কোনো অপরাধ সংঘটিত হয়, তবে আপনাকে অবশ্যই এমন কারও কাছে যেতে হবে যিনি এটি আটকাতে সক্ষম, যোগ করেন ওজনিয়াক। প্রতিবেদন বলছে, এ ধরনের স্ক্যাম কতটা বিস্তৃত তা ধারণা করাটা কষ্টকর।

গত মাসেই ইলন মাস্কের মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্সের ইউটিউব চ্যানেলের ছদ্মবেশ ধরে এবং লাইভ ইভেন্ট হোস্টিংয়ের মাধ্যমে দর্শককে বিটকয়েন পাঠানোর অনুরোধ করে দেড় লাখ মার্কিন ডলার চুরি করেছে প্রতারকরা।

ক্রিপ্টোকারেন্সি পর্যবেক্ষণ সেবা হোয়েল অ্যালার্টের এক প্রতিবেদন বলছে, ২০২০ সালের প্রথম ছয় মাসে বিটকয়েনের মাধ্যমে দুই কোটি ৪০ লাখ মার্কিন ডলার হাতিয়ে নিয়েছে স্ক্যামাররা।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ইউটিউবের বিরুদ্ধে মামলা দায়ের

আপডেট সময় ০২:০০:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০