ঢাকা ১১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ভারতের সীমান্তরক্ষী বাহিনীতে করোনা আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্কঃ  মারণ ভাইরাস করোনা ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে ছড়িয়ে পড়েছে। পাঞ্জাবে সবচেয়ে খারাপ অবস্থা। শুক্রবার পাঞ্জাবে নতুন করে ৪৩ জন বিএসএফ সদস্যের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে।

এই নিয়ে শুধু পাঞ্জাবেই ২০০ বিএসএফ সদস্য করোনায় আক্রান্ত হলেন। এর মধ্যে খারকান বিএসএফ ক্যাম্পেই করোনায় আক্রান্ত হয়েছেন ১৬৯ জন।

এছাড়া অমৃতসরের বিএসএফ ক্যাম্পে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ জন এবং রাজ্যের অন্যত্র থেকে আরো ১৫ জন বিএসএফ সদস্যের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

বিএসএফ ছাড়াও পাঞ্জাবের সামগ্রিক করোনা চিত্র যথেষ্ট উদ্বেগের। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এক কর্মকর্তা জানান, সেখানে অন্তত ২৫৮ জন পুলিশকর্মীর করোনাভাইরাস ধরা পড়েছে।

রেল নিরাপত্তা বাহিনীর অন্তত ৬০ জন কর্মী এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের অন্তত ২৪ জন সদস্য করোনায় আক্রান্ত। করোনা টেস্ট আরো বেশি করে হলে এই সংখ্যাটা যে আরো বাড়বে তা এক প্রকার নিশ্চিত।

হোশিয়ারপুর জেলার এপিডেমিয়োলজিস্ট ডা. শৈলেশ কুমার জানিয়েছেন যে, ‘খারকান ক্যাম্পের এই বিএসএফ সদস্যরা দিল্লি, উত্তরপ্রদেশ

এবং হরিয়ানা থেকে এখানে আসেন। অন্য রাজ্য় থেকে আসার পর তাদের আইলেশনে রাখা হয়নি এবং তারা সবার সঙ্গেই মেলামেশা করেছেন।’

এই বিএসএফ সদস্যদের করোনা ধরা পড়ায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে সর্বত্র। এরপর অন্য রাজ্য থেকে আসা বিএসএফ কর্মীরা যাতে অবশ্যই আইসোলেশনে থাকেন, তা নিশ্চিত করতে বলা হয়েছে। সূত্র : ইন্ডিয়া টাইমস।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ভারতের সীমান্তরক্ষী বাহিনীতে করোনা আতঙ্ক

আপডেট সময় ০৮:৪১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০