ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ১

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট এলাকার ফকিরটোলা মসজিদের সামনে তিন ছিনতাইকারীর ছুরিকাঘাতে মুছা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

নিহত মুছা মুন্সীগঞ্জ সদর উপজেলার ভিটি হোগলা গ্রামের আবুল সরকারের ছেলে। তিনি ড্রেজার শ্রমিক হিসেবে কাজ করতেন।  এ ঘটনায় আকাশ ওরফে পাগলা আকাশ নামে একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে শরীয়তপুর থেকে নারায়ণগঞ্জে আসেন মুছা। পরে ২ নম্বর রেলগেট এলাকার ফকিরটোলা মসজিদের সামনে আসলে তিনজন ছিনতাইকারীর কবলে পড়েন তিনি।

মোবাইল ও টাকা বাঁচাতে ধস্তাধস্তি শুরু করলে এক পর্যায়ে ছিনতাইকারীরা তাকে ছুরি দিয়ে আঘাত করে। পরে তাকে সদর জেনারেল হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক পারভেজ বলেন, ‘ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে। ইতোমধ্যে আমরা একজনকে আটক করেছি। ছিনতাইকারীদের ধরতে অভিযান অব্যাহত আছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ১

আপডেট সময় ১১:৩৩:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০