ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

পটুয়াখালীতে হোটেল থেকে তরুণীর মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী শহরের একটি হোটেলের কক্ষ থেকে পিংকি (২৪) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) সকালে শহরের ফটিকের খেয়াঘাট এলাকার সাউথ কিং আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ সময় হোটেল রেজিস্টার বহিতে লেখা স্বামী রাহাত নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ  জানান, সকাল ৭টার দিকে ওই তরুণীর সঙ্গে থাকা রাহাত নাস্তা আনতে বাইরে যান।

ফিরে এসে দরজা খোলার জন্য ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে দরজার একটি ছিদ্র দিয়ে দেখতে পায় পিংকি ফ্যানের সঙ্গে ঝুলছে।

পরে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।

ওসি আরও জানান, ওড়না দিয়ে ওই নারী ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য তার সঙ্গে থাকা স্বামী পরিচয়ে রাহাতকে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

তিন দিন আগে স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেল রেজিস্টারে নাম ঠিকানা উল্লেখ করে পিংকি (২৪) ও রাহাত (৩০) সাউথ-

কিং হোটেলের ৯০৩ নম্বর কক্ষে অবস্থান করছিলেন। রেজিস্টারে তাদের বাড়ির ঠিকানা খুলনার খালিশপুর উল্লেখ করা হয়েছে।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পটুয়াখালীতে হোটেল থেকে তরুণীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৪:৫১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০