ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান বাতিল

নোবেল পুরস্কার অনুষ্ঠান বাতিল

আন্তর্জাতিক ডেস্কঃ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে ৬৪ বছর পর প্রথমবারের মতো বাতিল করা হয়েছে নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান। মঙ্গলবার (২১ জুলাই) নোবেল ফাউন্ডেশন এই ঘোষণা দেয়।

খবরটি নিশ্চিত করেছে ফরাসি গণমাধ্যম ফান্স টুয়েন্টি ফোর। পুরস্কার প্রদান অনুষ্ঠান বাতিল হলেও ২০২০ সালের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। তবে অনুষ্ঠান ‘নতুন আঙ্গিকে’ হতে পারে বলেও জানানো হয়েছে।

ঐতিহ্যগতভাবে প্রতি বছর ১০ ডিসেম্বর সুইডেনের স্টকহোম কনসার্ট হলে নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রায় ১৩০০ অতিথির সমাগম হয়ে থাকে।

পুরস্কার প্রদান অনুষ্ঠান বাতিল প্রসঙ্গে নোবেল ফাউন্ডেশনের চেয়ারম্যান লার্স হেইকেনস্টেন বলেন, ‘চলমান মহামারির কারণে নোবেল সপ্তাহের আয়োজন করা হবে না। ’

এছাড়া তিনি আরও বলেন, ‘দু’টি সমস্যা রয়েছে। আপনি এত লোককে এক জনের পাশে আরেকজন এভাবে জড়ো করতে পারবেন না। লোকজন সুইডেন সফরে আসতে পারবে কিনা তাও অনিশ্চিত। ’

শেষবার নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান বাতিল হয়েছিল ১৯৫৬ সালে। হাঙ্গেরিতে সোভিয়েত ইউনিয়নের আগ্রাসনের প্রতিবাদে সেবার নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান বাতিল করা হয়েছিল।

প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও এই অনুষ্ঠান বাতিল করা হয়।  এছাড়া ১৯০৭ ও ১৯২৪ সালেও নোবেল নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান বাতিল করা হয়েছিল।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান বাতিল

আপডেট সময় ০৫:৩২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০