ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ভারতের সেই কুখ্যাত নারীর ২৪ বছরের জেল

গীতা অরোরা ওরফে সোনু পাঞ্জাবন

আন্তর্জাতিক ডেস্কঃ গীতা অরোরা ওরফে সোনু পাঞ্জাবন (৩৯) জোরপূর্বক অল্প বয়সীকেও যৌনকর্মী বানিয়েছেন। আর সেই অভিযোগে ভারতের দিল্লির দ্বারকা আদালত তাকে ২৪ বছরের কারাদণ্ড দিয়েছে।

কেবল যৌনকর্মী বানানোই শেষ নয়, কমবয়সী মেয়েদের অপহরণ করে মানব পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গতকাল বুধবার কারাদণ্ড শোনানোর পাশাপাশি সোনুকে ৬৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোনুর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৮, ৩৪২, ৩৬৬এ, ৩৭২, ৩৭৩, ১২০বি ধারায় মামলা করা হয়েছিল। সোনু পাঞ্জাবন ছাড়াও তারর ঘনিষ্ঠ সন্দীপ বেদওয়ালকে সাজা শুনিয়েছে দ্বারকা আদালত।

সন্দীপকে ২০ বছরের কারাদণ্ড ও ৬৪ হাজার টাকা জরিমানার সাজা দিয়েছেন বিচারক।

তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৬৩, ৩৬৬, ৩৬৬এ, ৩৭২, ৩৭৬ ও ১২০বি-র ধারায় মামলা করা হয়েছিল। সোনুকে পকসো আইনের আওতায় গ্রেপ্তার করে দিল্লি পুলিশ।

২০০৯ সালে ১২ বছরের এক মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে নিয়ে আসেস সন্দীপ। এরপর সীমা নামে এক নারীর কাছে তাকে নিয়ে যাওয়া হয় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে। ওই নাবালিকা পরে সন্দীপের নামে ধর্ষণের অভিযোগ করে।

সীমা নামের ওই নারীর কাছে নাবালিকাকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই সীমা প্রথম ওই কিশোরীকে যৌনকর্মী হতে বাধ্য করেন।

পরে বিক্রি করে দেন সোনু পাঞ্জাবনের কাছে। সোনু একাধিকবার যৌনকর্মী হতে বাধ্য করেন ওই নাবালিকাকে। পুলিশ বলছে, দেহব্যবসার আগে প্রতিবার ওই নাবালিকাকে মাদক দিয়ে আচ্ছন্ন করে রাখতেন সোনু।

২০১৭ সালের ডিসেম্বরে দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার হন সোনু। ছয় মাস ধরে তাকে ধরার জন্য তল্লাশি চালাচ্ছিল পুলিশ।

দিল্লি, উত্তর প্রদেশ ও হরিয়ানায় সোনুর দেহব্যবসার চক্র ছড়ানো ছিল। এই চক্রে আর কারা কারা জড়িত, সে ব্যাপারে তদন্ত চালাচ্ছে পুলিশ। সূত্র : ইন্ডিয়া টুডে

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ভারতের সেই কুখ্যাত নারীর ২৪ বছরের জেল

আপডেট সময় ০৫:০৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০