ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

বগুড়ায় সবজি বোঝাই ট্রাক থেকে ১০টি বিদেশি পিস্তল উদ্ধার

সবজি বোঝাই ট্রাক থেকে ১০টি বিদেশি পিস্তল উদ্ধার

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার কাহালু থেকে ১০টি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও ১৩৬ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছে বগুড়ার আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর একটি দল।

বুধবার (২২ জুলাই) বিকেলে বগুড়া-সান্তাহার সড়কে কাহালু থানার হাগদুবুরা ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় একটি ট্রাক তল্লাশি করে এসব অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়।

নওগাঁর বদলগাছী থেকে সবজি বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৫৬৮০) ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে আমর্ড পুলিশ সদস্যরা ট্রাকটি আটক করে।

এরপর ট্রাকে সবজির ওপরে বসে থাকা যাত্রী ছোটনকে নামিয়ে তার সাথে থাকা একটি ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ১০টি বিদেশি-

পিস্তল, ১০ রাউন্ড গুলি ও ১৩৬ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এসময় ট্রাক চালক কাবিল ও হেলপার সেভেনকে আটক করা হয়।

আটক ছোটন প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, তিনি দুপচাঁচিয়া উপজেলার বেড়াগ্রাম নামক স্থানে সবজির ট্রাকে ঢাকা-

যাওয়ার উদ্দেশ্যে ওঠেন। এসময় এক ব্যক্তি তাকে ট্রাভেল ব্যাগটি দেন এবং বলেন গাজীপুরে এক ব্যক্তি ব্যাগটি তার কাছ থেকে নেবেন।

কাহালু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম বলেন, এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করেছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বগুড়ায় সবজি বোঝাই ট্রাক থেকে ১০টি বিদেশি পিস্তল উদ্ধার

আপডেট সময় ০৮:৩৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০