ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

করোনায় বাতিল হচ্ছে ‘নোবেল ভোজ’

করোনায় বাতিল হচ্ছে ‘নোবেল ভোজ’

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা পরিস্থিতির কারণে এ বছর নোবেল পুরস্কার প্রদানের অনুষ্ঠানে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। দ্য নোবেল ফাউন্ডেশন এক ঘোষণায় বিষয়টি জানিয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়।

চলতি বছরের ১০ ডিসেম্বর অসলো এবং স্টকহোমে নোবেল পুরস্কার প্রদানের আয়োজনটি অনুষ্ঠিত হবে। তবে কঠোর স্বাস্থ্য বিধি এবং সামাজিক দূরত্ব মানার শর্ত রাখা হয়েছে আমন্ত্রিত অতিথিদের জন্য।

এক বিবৃতিতে ফাউন্ডেশনটি জানায়, অল্পসংখ্যক নোবেল বিজয়ী কিংবা তাদের কেউই অনুষ্ঠানে থাকবে না বলে বিবেচনায় আনা হয়েছে।

সে ক্ষেত্রে স্বশরীরে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলে বিজয়ীরা অতীতের মতো স্ব স্ব দেশের দূতাবাস ও কনস্যুলেটের মাধ্যমে পুরস্কার গ্রহণ করতে পারবেন।

তবে এই বছর ‘নোবেল বানকুইট’ অনুষ্ঠিত হবে না। পুরস্কার প্রদানের পর স্টকহোম সিটি হলে ঐতিহ্যবাহী এই ভোজের আয়োজন করা হয়ে থাকে।

১৯৫৬ সালের পর ৬৪ বছরের মধ্যে এই প্রথম নোবেল বানকুইট বাতিল করা হয়েছে বলে নোবেল ফাউন্ডেশন জানায়।

১৯০১ সালে প্রথমবারের মত অনুষ্ঠিত হয়েছিল এই ভোজ। তখন ১১৩ জন পুরুষ অতিথি এই ভোজে অংশ নেয়। ১৯২৩ সাল পর্যন্ত এটি নোবেল ডিনার হিসাবে পরিচিত ছিল।

এই ভোজনে সুইডিশ রাজপরিবারের সদস্যসহ ১৩০০ জন অতিথি এবং ২০০ জন শিক্ষার্থীকে আপ্যায়ন করা হয়। সাধারণত চার ঘণ্টা ধরে চলা রাতের এই ভোজে নোবেল পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা সংক্ষিপ্ত বক্তব্য দেন।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

করোনায় বাতিল হচ্ছে ‘নোবেল ভোজ’

আপডেট সময় ০৮:০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০