ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

সোলেইমানি হত্যায় জড়িত গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন ড্রোন হামলায় নিহত ইরানের প্রভাবশালী জেনারেল কাসেম সোলেইমানি হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।

মাহমুদ মুসাভি মাজদ নামের ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রের সিআইএ ও ইসায়েলের গোয়েন্দা বাহিনী মোসাদের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানানো হয়েছে।

সোমবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, মাহমুদ মুসাভি ইরানের রেভল্যুশনারি গার্ডস এবং এর যে শাখার প্রধান ছিলেন কাসেম সোলেইমানি,-

সেই কুদস ফোর্সের বিষয়ে সিআইএ ও মোসাদকে তথ্য দিয়েছিলেন। সোমবার তার মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য নিশ্চিত করলেও এ বিষয়ে বেশি কিছু জানায়নি ইরান।

এর আগে, গত মাসে সোলেইমানির অবস্থান সম্পর্কে তথ্য দেয়ায় মুসাভিকে মৃত্যুদণ্ড দেন ইরানের একটি আদালত।

গত ৩ জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হন জেনারেল সোলেইমানি, ইরাকের প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠী হাশদ আল-শাবির উপপ্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ আরও পাঁচজন।

নির্মম এ হত্যাকাণ্ডের জেরে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনা শুরু হয়। প্রিয় নেতা হত্যার মৃত্যুতে শোকের মাতম তোলে ইরানের লাখ লাখ মানুষ।

দেশের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তির প্রতিশোধ নিতে ইরাকে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায় ইরান। তবে তাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করেছে মার্কিন কর্তৃপক্ষ। সূত্র: আরব নিউজ

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সোলেইমানি হত্যায় জড়িত গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর

আপডেট সময় ০৫:২১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০