ঢাকা ০৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

কপিরাইটে আটকে গেল ট্রাম্পের টুইট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ  রক ব্যান্ড লিনকিন পার্কের করা কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগ আমলে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি রিটুইট ভিডিও তার অ্যাকাউন্ট থেকে সরিয়ে দিয়েছে টুইটার।

শনিবার (১৮ জুলাই) রক ব্যান্ডটির অভিযোগের পর নির্বাচনী ক্যাম্পেইন ধাঁচের ভিডিওটি মুছে ফেলা হয়। সম্প্রতি হোয়াইট হাউসের সোশ্যাল মিডিয়াবিষয়ক-

পরিচালক ড্যান স্কাভিনো লিনকিন পার্ক-এর একটি গানের ভিডিও টুইট করেন। শনিবার সে ভিডিওটি রিটুইট করেন ট্রাম্প।

পরে মেশিন শপ এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে টুইটারের কাছে ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট অ্যাক্টের আওতায় নোটিস পাঠানো হয়। এর পরই ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় সে ভিডিওটি।

টুইটারের পক্ষ থেকে দেওয়া নোটিফিকেশনে বলা হয়, ‘কপিরাইট স্বত্ত্বাধিকারীর অভিযোগে এই মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছে।’

টুইটারের পক্ষ থেকে পাঠানো এক ইমেইল বিবৃতিতে বলা হয়, ‘কপিরাইট স্বত্ত্বাধিকারী কিংবা তাদের অনুমোদিত প্রতিনিধির পাঠানো বৈধ কপিরাইট অভিযোগের ক্ষেত্রে আমরা সাড়া দিয়ে থাকি।’

এ ব্যাপারে হোয়াইট হাউসের প্রতিক্রিয়া জানতে চেয়েও তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি। সূত্র : দ্য নিউ ডেইলি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

কপিরাইটে আটকে গেল ট্রাম্পের টুইট

আপডেট সময় ০৫:৩৭:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০